শ্রমিক নেতা রিপন হত্যাকান্ড ॥ বরইকান্দি থেকে ৪৬ মামলার আসামী ইমনসহ আরো ২ জন গ্রেফতার, জেলে প্রেরণ

8

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা থানা বরইকান্দি থেকে পুলিশ অভিযান চালিয়ে ৪৬ মামলার আসামী মনির আহমদ ওরফে ইমন (৩৫) ও আয়নুল হককে (৩৫) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা সিলেট বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন রিপন হত্যা মামলার সন্দিগ্ধ আসামী।
গতকাল রবিবার দুপুর ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ইমন ও আয়নুলকে বরইকান্দি ১নং রোড থেকে গ্রেফতার করে। ইমন গাংগু বরইকান্দি ১নং রোডের মৃত ফারুক মিয়া পুত্র ও আয়নুল বি বাড়িয়া জেলার নাসিরনগর থানার ডরমন্ডল গ্রামের সামছুল হকের পুত্র। বর্তমানে আয়নুল কাজিরখলাস্থ আফজল মিয়ার কলোনীর বাসিন্দা। গ্রেফতারকৃতদের ওইদিন দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, শ্রমিক নেতা রিপন হত্যা মামলার ২নং এজহার নামীয় আসামি রিমু গ্রেফতারকৃত ইমনের ছোট ভাই। ইমনের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ৪৬টি মামলা রয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত আয়নুলসহ দুজনকে রিমান্ডে এনে রিপন হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ রিপন হত্যা মামলার আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।