স্টাফ রিপোর্টার :
নগরীর শামীমাবাদ এলাকা থেকে অস্ত্রসহ হাসান মিয়া (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। তার কাছ থেকে একটি রিভলবার, একটি পিস্তল ও খালি ম্যাগাজিন জব্দ করা হয়। গত সোমবার দিবাগত রাত ১টার দিকে তাকে গ্রেফতার করে র্যাব। ধৃত হাসান মিয়া বালাগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত ওমর আলীর পুত্র। বর্তমানে সে নগরীর শামীমাবাদ এলাকার ৪নং রোডের একটি বাসার বাসিন্দা। র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, হাসান মিয়া একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।







