আরিফুল ইসলাম সাকিব
নদীর কথা পড়লে মনে
কত স্মৃতি ভাসে,
ভাবি যখন একলা বসে
আবেগ বয়ে আসে।
নদীরজলে সাঁতার কেটে
এপার-ওপার ঘুরে,
অসুখ হলে বকতো মায়ে
ভীষণ কড়াসুরে।
কলাগাছের ভেলায় চড়ে
পাড়ি দিতাম নদী,
আহা! আবার সেদিনগুলো
ফিরে পেতাম যদি!
Kazirbazar.com
