আব্দুর রাজ্জাক
রহিম দাদুর বাড়ির কাছে
বকুল ফুলের গাছ,
মিনা রাজু খেলা করে
সকাল দুপুর সাঁঝ।
পাখির বেশে নেচে চলে
কথা বলে কম!
রহিম দাদুর রাগী বউকে
দেখতে লাগে যম।
মিনা রাজু ভয়ে ভয়ে
তুলে বকুল ফুল!
রাগী দাদী দেখতে পেলে
ধরবে টেনে চুল।
Kazirbazar.com
