মো: বদরুল আমিন, এমসি কলেজ
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কার্যক্রমকে আরও গতিশীল ও শৃঙ্খলাপূর্ণ করার লক্ষ্যে ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট এডজুটেন্ট মেজর মোন্তাছির আরাফাত ৭ বিএনসিসি ব্যাটালিয়নের সদর দপ্তর মুরারিচাঁদ কলেজ বিএনসিসি প্লাটুন, সিলেট ভিজিট করেন।
ভিজিট উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ৭ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার মেজর প্রফেসর ড. তোফায়েল আহমেদ, চার্লি কোম্পানির কোম্পানি কমান্ডার ২/লে. মোহাম্মদ হেলাল উদ্দিন, মুরারিচাঁদ কলেজ বিএনসিসি প্লাটুন কমান্ডার ২/ লে. শাহ মোহাম্মদ জুলফাজলে, ব্যাটালিয়নের বিএসএম, বিভিন্ন প্লাটুনের পিইউও ও টিইউও কর্মকর্তা এবং সামরিক প্রশিক্ষক ক্যাডেট আন্ডার অফিসারবৃন্দ।
ভিজিট শেষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।






