মহালয়া অক্টোবর ৫, ২০১৯ 16 Facebook Twitter Pinterest WhatsApp ধ্রুব গৌতম কি দিয়ে করব মাগো তোমার আচার আমিতো সুবোধ নই অতি দুরাচার। স্থিরতা ধীরতা নেই মন উচাটন তোমার কৃপার ভারে হোক নিবারণ। জগৎ জননী তুমি দেবী মহামায়া তোমার পূজার তরে আজ মহালয়া।