আব্দুর রাজ্জাক
শপথ নাও এগিয়ে চলো
শান্তি সুখের পথে,
মানুষ তোমায় হতেই হবে
শিক্ষাগুরুর মতে।
চোখে তোমার স্বপ্ন থাকবে
সঠিক পথে চলার,
ইমান থাকবে বুকে তোমার
সত্য কথা বলার।
শিক্ষাগুরুর কথা মেনে
চলবে রুটিন মতে,
তবেই হবে সফল একদিন
চলবে সুখের পথে।
Kazirbazar.com
