রমজান আলী রনি
ফাগুন মাসের আকাশ জুড়ে
বৃষ্টি-মেঘের খেলা
ঘরে বসে কাটছে সময়
অলস সারাবেলা।
প্রকৃতিতে হানা দিলো
ফাগুন মাসের মেঘ
বইছে হাওয়া শুনশুনিয়ে
প্রবল গতিবেগ।
আমের মুকুল ফসল-জমি
যাচ্ছে গলিয়ে
নদীনালা পুকুর সবই
যাচ্ছে তলিয়ে।
Kazirbazar.com
