তৈয়ব আলী ফারুক
ভাষার মাসে ভাষার জন্য
দিল যারা প্রাণ
এখন মোরা তাদের জন্য
পাচ্ছি ভাষার ঘ্রাণ।
ভীষণ শত্রু ছিল তারা
করছে তাদের তাড়া
বীর বাঙালির পরিচয় এই
করল মাথা খাড়া।
রফিক শফিক ভাষার জন্য
জীবন করলো দান
এখন মোরা তাদের নামে
গাই ভাষারি গান।
Kazirbazar.com
