বিশ্বনাথে আগুনে পুড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

7

মশিউর রহমান, বিশ্বনাথ

বিশ্বনাথে আগুনে পুড়ে ২১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। যুবকের নাম খালেদ আহমদ, তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামের লালা মিয়ার পুত্র। (৬ জুলাই) রবিবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাত ভাই নাইহান আহমদ।
জানা গেছে, নিহত খালেদ বৃহস্পতিবার রাত অনুমান ১২টার পর ঘরে ফিরেন। রাত ২টার দিকে হঠাৎ খালেদের চিৎকার শুনতে পান পরিবারের লোকজন এবং ঘর থেকে বের হয়ে সবাই দেখতে পান তার শরীরে আগুন। এক পর্যায়ে শরীরে আগুন নিয়ে খালেদ পুকুরের পানিতে ঝাপ দেন। উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী হাসপাতালে ও পরে উন্নত চিকিসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। তবে কিভাবে তার শরীরে আগুন লেগেছে তার পরিবারের কেউই বলতে পারেন নি। খালেদ যে শয়ন কক্ষে থাকেতেন সেই ঘরের কোন আসবাবপত্রও পুড়েনি। খালেদ পেশায় একজন কার চালক ছিলেন।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান জানান, আগুনে ঝলসে খালেদ মারা যায়। তবে কি কারনে শরীরে আগুন লেগেছে তা জানা যায়নি। বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, ঘটনার কারণ জানতে পুলিশ কাজ করছে।