ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

5

দিরাই সংবাদদাতা

সুনামগঞ্জের দিরাই এলাকা থেকে ১৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে শুকুরনগর জামে মসজিদের সামনে রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. জুয়েল মিয়া (৪০) পৌরসভার ঘাগটিয়া গ্রামের মৃত আদরিছ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে পৌরসভার হারানপুর এলাকায় অবস্থানকালে পুলিশ গোপন সূত্রের মাধ্যমে জানতে পায় শুকুরনগর জামে মসজিদের সামনে রাস্তায় কতিপয় লোক অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। তাৎক্ষণিক দিরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মাসুদুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে শুকুরনগর জামে মসজিদের সামনে রাস্তার উপর হতে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দিরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে ধৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।