রুদ্র জোবায়ের :
একে একে নংসব খুলেছে
স্কুল খুলেনি,
পড়ালেখায় মন বসে না
দিনটা যে গুনি।
খুলে যাবে খুলে যাবে
সবাইতো বলে,
ঘরে আমার ভাল্লাগেনা
যাব স্কুলে।
কাঁধের উপর ব্যাগটা নিয়ে
যাব সবাই মিলে,
খেলার মাঠে মাতবো আবার
টিফিন ছুটি দিলে।
Kazirbazar.com
