হাসান মাসুদ :
বিড়াল ছানা বিড়াল ছানা
ইঁদুর দেখে ছোটে,
ইঁদুর পেলে ভীষণ খুশি
দুধ খাবেনা মোটে।
তুলোর মত নরম সাদা
লেজটা খুব কালো,
কিন্তু বলো দুধ ফেলে কি
ইঁদুর খাওয়া ভালো?
ইঁদুর খেলে করবে জ্বর
করবে সর্দিকাসি,
ইঁদুর খেকো বলবে সবে
বলবে মাংসাশী।
Kazirbazar.com
