স্টাফ রিপোর্টার :
নগরীর দক্ষিণ সুরমার কদমতলী মুক্তিযোদ্ধা রশীদ চত্বর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে দক্ষিণ সুরমা থানা পুলিশ এই লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানা এস.আই শাহিন আহমদ।
সোমবার দুপুরে কদমতলী মুক্তিযোদ্ধা চত্বরে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে লাশটি সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ অথবা ৫৫ বছর হবে। পুলিশের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তবে ময়না তদন্ত শেষে পুলিশ বিষয়টি নিশ্চিত করবে বলে জানা গেছে।






