আবু আফজাল সালেহ
কোলকাতার সেই জোড়াসাঁকোয়
জন্ম নিলেন কবি
বাংলা ভাষা পেল পূর্ণ
নাম হল তাঁর রবি।
গল্প-ছবি কবিতা আর
গান প্রবন্ধ ছড়া
লিখেই গেলেন অবিরত
নাটক-চিঠি কড়া।
সাহিত্য আর শিশুতোষে
পূর্ণতা তাঁর জন্য
বাংলা ভাষায় এলো নোবেল
আমরা হলাম ধন্য।
Kazirbazar.com
