সৌমেন দেবনাথ
পরশ পাথর লোভাতুর স্বপ্নবাজ আমি-
স্বপ্ননুড়ি নিয়ে অষ্টপ্রহরের জীবন কেটে যায়,
পূর্ণিভরা অম্লানবদন থাকে সদা !
রঞ্জিত স্বপ্নবাসরে কুমারী জ্যোৎস্নাস্নাত-
ব্যস্ত হৃৎপিণ্ড অনুকূল স্রোতের সুখজলে,
ফুরফুরে মেজাজে ভাসে সেই শ্রান্ত যৌবন !
বিলুপ্ত হয়েছে অশুভ শক্তির রসাঘাত-
স্বপ্নহত্যার দিনগুলো আজ যাদুঘরে শুশ্রূষারত,
স্বপ্নাজ্ঞন আজ স্পন্দিত চপল চোখে !
মৃত বিশ্বাস আবার প্রাণবন্ত হয়ে উড়ছে-
আনন্দ সময় কাটে স্বস্তির শক্ত বন্ধনে,
ভিজে থাকি অষ্টপ্রহর মুগ্ধতার অশ্র“তে !
কি এক মায়া পরশ পাই কম্পিত পলাশ ঠোঁটে-
অসহ্য সুখ যন্ত্রণায় নাকের ডগায় শিশির জমে,
তন্বীদেহের একটু পরশে উবে যায় হাজারো বেদনা,
এ আমার স্বপ্ন সুখের ঘর স্বর্গ প্রাসাদ, হৃদয় হ্রদ-
এ আমার স্বপ্ন সুখের ঘরের সারসংক্ষেপ !




