জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, সিলেট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট সামসুজ্জামান জামান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন লস্কর, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, যুগ্ম আহবায়ক আব্দুস সহিদ, যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদ, ও যুগ্ম আহবায়ক এডভোকেট খালেদ জোবায়ের এক যুক্ত বিবৃতিতে শাহ খুররম ডিগ্রি কলেজের ছাত্র, সদর উপজেলা ছাত্রদল নেতা এসকে শাহিনের বাসায় একাধিকবার পুলিশী তল্লাশির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি স্বেচ্ছাসেবক দল নেতা শামিম আহমদ কারাগারে আটক থাকা অবস্থায় তার শিবগঞ্জস্থ বাসায় পুলিশের তল্লাশির নামে হয়রানীর প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ অবিলম্বে বাসায় বাসায় তল্লাশির নামে পুলিশি হয়রানী ও নির্যাতন বন্ধ এবং কারাগারে আটক সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করেন।







