মোঃ সাদিকুর রহমান ইনামতি
(চতুর্থ ষোলদশপদী ছন্দ)
দেশের হচ্ছে কি হাল
কেবলী হরতাল
নেতা হয়েছে মাতাল
সরকার উথাল পাথাল।
জনগণ অসহায়
বাঁচে কার নেহায়
বুলেটে জীবন বিদায়
চারদিকে হায় হায়।
বর্তমান রাজনীতি
করে দেয় জীবন ইতি
মিছিলে অগ্নির গীতি
হয়েছে নাশ সাম্যের প্রীতি।
মঞ্চে বলে বিভোল নেতা
বারংবার চাই ক্ষমতা
অভাব সঠিক যোগ্যতা
বাড়াবাড়ি অজতা।



