স্টাফ রিপোর্টার :
সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট ইয়াকুতুল বাছিত শাহিনকে (নোটারী পাবলিক ও এজিপি) অগ্রণী ব্যাংকের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত ২৩ নভেম্বর/২০১৪ইং তারিখে ব্যাংকের উপ-মহা ব্যবস্থাপক অশোক কুমার সাহা স্বাক্ষরিত এক পত্রে তাকে এ নিয়োগ প্রদান করা হয়। এডভোকেট ইয়াকুতুল বাছিত শাহিন দীর্ঘদিন থেকে আইন পেশায় জড়িত। তিনি নগরীর মুন্সিপাড়া এলাকার ১৩ নং বাসার মরহুম বজলুল বাছিতের পুত্র। আইন পেশার পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকান্ডের সাথে জড়িতও রয়েছেন।






