কাজির বাজার ডেস্ক
সিলেট থেকে অপহৃত ১৫ বছর বয়সী এক কিশোরীকে বড়লেখা থেকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে দু’জনকে। গ্রেফতারকৃতরা হলেন- শাহপরাণ থানার গুচ্ছগ্রাম বাহুবলের মৃত আব্দুল কাইয়ুমের ছেলে তুহিন আহমদ (২৫) ও তার সহোদর তোফায়েল আহমদ (২৬)।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুরমা বাইপাস এলাকা থেকে তোফায়েলকে গ্রেফতারের পর তাকে নিয়ে অভিযান চালিয়ে মৌলভীবাজারের বড়লেখা থানার পানিধার এলাকা থেকে অপহৃতা কিশোরীকে উদ্ধার ও তুহিন আহমদকে গ্রেফতার করে পুলিশ। তোফায়েল ও তুহিনকে আদালতে সপোর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।
উল্লেখ্য, গত ১৪ জুন সকাল সাড়ে ৯ টায় স্কুলে যাওয়ার পথে ওই কিশোরীকে অপহরণ করা হয়েছিল।






