শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

7

পিন্টু দেবনাথ, মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোপাল দাশ (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার শ্রীমঙ্গল শহরের জেটি রোড এলাকায় নিজ ফিশারিতে মাছের পোনা ছাড়ার সময় বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোপাল দাশ শ্রীমঙ্গল শহরের ষ্টেশন রোডে অবস্থিত জনপ্রিয় ওষুধ বিক্রয় প্রতিষ্ঠান দি ইকোনমিক ফার্মেসি-এর স্বত্বাধিকারী ছিলেন। তিনি প্রয়াত সত্যেন্দ্র কুমার দাশের কনিষ্ঠ পুত্র।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।