ছাতকে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত

9

ছাতক প্রতিনিধি

ছাতকে পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় এক ব্যবসায়ি আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের ঝামক গ্রামে এঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের ঝামক গ্রামের মৃত ফছন্দর আলীর ছেলে ও জাউয়াবাজারের ব্যবসায়ি তাহিদুল ইসলাম তায়িদ (৪২)।
জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে বাড়ি থেকে মোটর সাইকেল যোগে জাউয়াবাজারে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে যাওয়ার পথে সিফতনগর নামক স্থানে পৌঁছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা অস্ত্রধারিরা চলন্ত মোটর সাইকেলে আরোহীর উপর হামলা চালিয়ে গুরুতর আহতাবস্থায় ফেলে পালিয়ে যায়। পথচারিরা রাস্তার পাশে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় তায়িদকে দেখে পরিবারকে খবর দেয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পরিবারের অভিযোগ পূর্ব শত্রæতার জের ধরে চলন্ত মোটর সাইকেলে তার উপর হামলা করা হয়েছে। তার ব্যাবহৃত বাজাজ কোম্পানীর পালসার মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে এবং তাহিদুল ইসলাম তায়িদকে প্রানে মারার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে এ হামলা করা হয়েছে।
জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ার প্রস্তুতি ছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। উভয় পক্ষের মধ্যে পাল্টা পাল্টি মামলা মোকদ্দমা রয়েছে। এর জেরে হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।