স্টাফ রিপোর্টার
সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় সিএনজি আটোরিকশা থেকে দৈনিক কাজির বাজার পত্রিকার সিনিয়ার স্টাফ রিপোর্টার ও সিলেট প্রেস ক্লাবের সদস্য সিন্টু রঞ্জন চন্দের পুত্র সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লিখন রাজ চন্দের ব্যবহৃত জবফসর- অ৩ (৬/১২৮) ইষধপশ রংয়ের স্মার্ট মোবাইল ফোনটি কে বা কারা নিয়ে গেছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৬ টার দিকে পিরোজপুর (ঢাকা-সিলেট মহাসড়ক) এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, শুক্রবার বিকেল ৬ টার কয়েক মিনিট পূর্বে পরনের প্যান্টের সামনের পকেটে মোবাইলটি সাথে নিয়ে পিরোজপুর আল নূর কমিউনিটি সেন্টারে একটি বিবাহ অনুষ্ঠানে আসার জন্য নগরীর হুমায়ুন রশিদ চত্তর থেকে চন্ডিপুল এর একটি লকাল সিএনজি অটোরিকশায় উঠে লিখন রাজ চন্দ। এসময় ওই সিনএজিতে আরো কয়েক জন যাত্রী ছিলো। আল নূর কমিউনিটি সেন্টারে পৌঁছার পর চালককে লিখন ভাড়া দিতে গিয়ে দেখে তার প্যান্টের পকেটে থেকে মোবাইল নেই। এই ৫ মিনিটের মধ্যে তার মোবাইলটি উধাও হয়ে যায়। সাথে সাথে মোবাইলটিতে ফোন দিলে মোবাইলটির বন্ধ পাওয়া যায়। পরে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে উক্ত মোবাইলটি আর পাওয়া যায়নি। উধাও হওয়া মোবাইলটিতে (০১৭৪৬-০৪৭০৫১ ও ০১৬০১-৩৫৯৫৮৪) ২টি নম্বর ছিলো। হারিয়ে যাওয়া মোবাইলটির আইএমইআই নং- ১.৮৬৭৫০৪০৭০৬৭৫২০৫ ও ২.৮৬৭৫০৪০৭০৬৭৫২১৩. যদি কোন সহৃদয় ব্যক্তি মোবাইলটি পেয়ে থাকেন তাহলে ০১৭১৮-৩৩৭০৬৯ এই নম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরীর আবেদন করা হয়েছে।







