ছিনতাইকারি সফিক গ্রেফতার

1

দক্ষিণ সুরমা প্রতিনিধি

দক্ষিণ সুরমা থানা থেকে ছিনতাইকারী দলের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার ভোরে শাহ সিকান্দার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সফিক (৩৫) দক্ষিন সুরমা থানার তেলিবাজার এলাকার আব্দুর নূরের ছেলে। তার বিরুদ্ধে এসএমপির জালালাবাদ থানায় মামলা রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর অভিযান অব্যাহত রয়েছে।