জগন্নাথপুরে বিদেশি রিভলবার জব্দ

5

জগন্নাথপুর সংবাদদাতা

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থেকে একটি বিদেশি রিভলবার জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে জগন্নাথপুর থানাধীন শ্রীরামসি এলাকা থেকে এটি জব্দ করে।
র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, রিভলবারটি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে। এসময় কাউকে আটক করা যায়নি।