চোরাই চিনি জব্দসহ ট্রাক চালক আটক

26

স্টাফ রিপোর্টার

শাহপরান থানা এলাকা থেকে ২৩ লাখ ৫২ হাজার টাকার ৪০০ বস্তা চোরাই চিনি জব্দসহ এক ট্রাক চালককে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মহানগর পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটক ট্রাক চালক হলেন- চাঁদপুরের শাহারাস্তী উপজেলার পাড়ানগর গ্রামের মৃত গাজী মিয়ার ছেলে মো. আলমগীর (৫৮)। পেশায় তিনি ট্রাক চালক।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোর রাতে শাহপরাণ (রহ.) থানা এলাকায় বিশেষ অভিযানে ৪০০ বস্তায় (১৯, ৬০০ কেজি) চোরাই চিনি ও একটি ট্রাক জব্দ করা হয়। উদ্ধারকৃত চিনির আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫২ হাজার টাকা। এসময় ট্রাক চালককে আটক করা হয়। এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানার এসআই মো. সানাউল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটককৃত আসামীকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।