বানিয়াচং সংবাদদাতা
হবিগঞ্জে বানিয়াচংয়ে কৃষকের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত ১০টায় উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের কৃষক হৃদয় মিয়ার বাড়িতে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে হৃদয় ও তার পরিবারের লোকজন পার্শ্ববর্তী এলাকায় ওয়াজ মাহফিলে যান। সেখান থেকে খবর পেয়ে বাড়িতে এসে আগুন দেখতে পান। ঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহ‚র্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। দুর্গম এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িও সময়মতো পৌঁছাতে পারেনি। স্থানীয়রা জলাশয় থেকে পানি এনে আগুন নেভাতে চেষ্টা করেও ব্যর্থ হন। এরইমধ্যে পুড়ে ভস্মীভ‚ত হয়ে যায় কৃষক হৃদয়ের ঘরের সবকিছু। তার ঘরে বিদেশ যাওয়ার জন্য জমানো ৫০ হাজার টাকা ও পাসপোর্টও পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও আগুনে পরিবারের সর্বস্ব পুড়ে গেছে বলে জানান হৃদয় মিয়া।
উত্তর সাঙ্গর গ্রামের ওষুধ ব্যবসায়ী কাজী তোফাজ্জল হক বলেন, আগুনে কৃষক হৃদয়ের ঘর একেবারে ছাই হয়ে যায়। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। এখন হৃদয় একেবারে নিঃস্ব হয়ে গেছে।





