আব্দুর রহমান জামিলের মায়ের দাফন সম্পন্ন

6

 

সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল ও মহানগর যুবলীগ নেতা আব্দুর রব সায়েম এর মমতাময়ী মা দিলারা বেগম (৭০) ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার বেলা ১টার দিকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার নামাযে জানাজা গতকাল বাদ আসর নগরীর রায়নগর সোনারপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে মানিক পীরের টিল্লায় দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন আওয়ামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, দৈনিক শ্যামল সিলেটের সম্পাদক মন্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট চেম্বার অব কর্মাসের সভাপতি তাহমিন আলম, সিলেট চেম্বার এর সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, এস এম শওকত আমিন তৌহিদ, মহানগর বিএনপি নেতা মঈন উদ্দিন বুলবুল, সহ বিভিন্ন শ্রেনী পেশার রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার মুরব্বী, যুব সমাজ, মুসল্লীগন ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি