তীব্র শীতে :
তীব্র শীতে নাকাল জীবন
আকাল গরম কাপড়,
একটু যদি এগিয়ে যাই
কমবে কিছু ফাঁপড়।
মানুষ ওরাও পথের পাশে
স্টেশনে থাকে,
মা বাবা নেই কে দিবে আহ্
বলবে বা আর কাকে?
আসুন একটু সহায় হয়ে
ওরাও যাতে বাঁচে,
ওদের পাশে দাঁড়াই গিয়ে
যা কিছু হাত আছে।
Kazirbazar.com

