কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ এপ্রিল) রাত ৯টায় উপজেলার শমসেরনগর উত্তর রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাজনগর উপজেলার পরচক গ্রামের রাজিব মিয়ার সাথে প্রায় ৬ মাস আগে কমলগঞ্জ উপজেলার রাধানগর গ্রামপর মৃত মছক মিয়ার মেয়ে সিমা (৩০) এর বিয়ে হয়। মেয়ের চাচা জানাব, শুক্রবার জুম্মার নামাজ শেষে আমরা মেয়ের স্বামীর বাড়িতে ইফতার নিয়ে যাই। সেখানে মেয়েকে চিন্তিত দেখে স্বামীর অনুমতি নিয়ে তাকে আমরা বাড়িতে নিয়ে আসি। কিন্তু সবার অজান্তেই সে বাড়ির পেছনে একটি আম গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সাথে সাথে বিষয়টি শমসেরনগর পুলিশ ফাঁড়িতে অবহিত করলে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান।
আত্মহত্যার কারণ জানতে চাইলে নিহতের ভাই জাহাঙ্গীর আলম বলেন, আমার বোনের মানসিক সমস্যা ছিল। মানসিক সমস্যা থাকার কারণে হয়তো সে আত্মহত্যা করতে পারে।
শমসেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজন বলছে মানসিক সমস্যা। আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে। ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।







