কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা :
কোম্পানীগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তীর সঙ্গে কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় থানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল, সহ সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কোষাধ্যক্ষ সুহেল আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক লবীব আহমদ, প্রেসক্লাবের কার্যকরি সদস্য ফখর উদ্দিন, সদস্য ইমরান আহমদ, মাহমুদুল হাসান নাঈম প্রমুখ।
এ সময় ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সবধরনের অপরাধ নির্মূল করা সম্ভব।
উল্লেখ্য, গত ২৪ মার্চ সুকান্ত চক্রবর্তী কোম্পানীগঞ্জ থানায় যোগদান করেন। এর আগে তিনি সিলেটের ওসমানীনগর সার্কেল অফিসে পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজানে।




