মহিউদ্দিন বিন জুবায়েদ :
এলো ফিরে বিজয় দিবস
শহর নগর গাঁয়ে
উড়ছে কেতন লাল সবুজে
ফেরিওয়ালার ছাঁয়ে।
কোনটি ছোট কোনটি বড়
হাতে শোভা গড়ে
চলছে হেঁটে ফেরিওয়ালা
থলের বোঝা ভরে।
মাথার ফিতা হাতের ফিতা
পতাকারই ছবি
ডিসেম্বরের ফেরিওয়ালা
স্বাধীনতার কবি।
Kazirbazar.com
