
করোনা ভাইরাসে আক্রান্ত সাবেক সফল অর্থমন্ত্রী, দুই বারের সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আবুল মাল আবদুল মুহিতের সুস্থতা কামনায় শুক্রবার বিভিন্ন সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা যুবলীগের উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিল শেষে সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও

দেশের সকল করোনা আক্রান্ত ব্যক্তিদের সুস্থতা কামনা করে মোনাজাত করেন নেতৃবৃন্দ।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ সহ যুবলীগ নেতৃবৃন্দ।
মহানগর যুবলীগ : করোনা ভাইরাসে আক্রান্ত সাবেক সফল অর্থমন্ত্রী, দুই বারের সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আবুল মাল আবদুল মুহিতের সুস্থতা কামনায় সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের রোগমুক্তি কামনায় মহান রাব্বুল আল আমিনের দরবারে দোয়া করা হয়। পাশাপাশি রাষ্ট্রনায়ক জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সারাদেশের করোনায় আক্রান্ত সহ সকলের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া কর হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার। এছাড়াও সরকারের স্বাস্থ্যবিধি মেনে সিলেট মহানগর যুবলীগ, ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা কৃষক লীগ : করোনা ভাইরাসে আক্রান্ত সাবেক সফল অর্থমন্ত্রী, দুই বারের সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আবুল মাল আবদুল মুহিত ও সিলেট জেলা কৃষকলীগের সহ-সভাপতি মো. আব্দুল মালেকের সুস্থতা কামনায় বৃহস্পতিবার বাদ এশা জেলা কৃষকলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষকলীগের কদমতলীস্থ অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ বিষয়ক সম্বপাদক রেজাউল হক রাসেল, সিলেট জেলা কৃষকলীগের সহ-সভাপতি ডা. মিফতাহুল হোসেন সুইট, কুটির শিল্প বিষয়ক সম্পাদক শাইয়ুম বক্ত, ধর্ম-বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন তারা মিয়া, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মুস্তাকুর রহমান, জেলা কৃষকলীগ নেতা ফখরুল ইসলাম, মো. মকবুল হোসেন, শামীম কবীর, আব্দুল কাইয়ুম, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক এম এ মালেক প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন, ক্বারী মাওলানা আব্দুল মুমিন। দোয়া মাহফিলে নেতৃবৃন্দরা সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সিলেট জেলা কৃষকলীগের সহ-সভাপতি মো. আব্দুল মালেকের সুস্থতা সহ দেশ, জাতি ও বিশ্বের শান্তি কামনা করেন।
ঝরনারপার : করোনা ভাইরাসে আক্রান্ত সাবেক সফল অর্থমন্ত্রী, দুই বারের সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আবুল মাল আবদুল মুহিতের সুস্থতা কামনায় ঝরনারপার কুমারপাড়ার দুটি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) ঝরনারপার জামে মসজিদ ও বায়তুন নুর জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে আবুল মাল আবদুল মুহিতের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি করোনা ভাইরাসে আক্রান্ত দেশের সকল মানুষের সুস্থতা কামনা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ঝরনারপার জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মো. মহসিন, ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি সাজুওয়ান আহমদ, তারু মিয়া, ফয়েজ আহমদ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম আলকাছ, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিব হাসান, যুবলীগ নেতা মামুন আহমদ, ফয়েজ আহমদ, রাফি আহমদসহ এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানরাও উপস্থিত ছিলেন।





