কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন খাতের টাকা, ভুয়া বিল-ভাউচার তৈরি করে উত্তোলন সহ হাসপাতাল কেন্দ্রিক সীমাহিন অনিয়ম দুর্নীতির একাধিক সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ শেখ শরফ উদ্দিন নাহিদকে অন্যত্র বদলী করা হয়েছে। গত ৪ অক্টোবর তার বদলীর চিঠি স্বাস্থ্য কমপ্লেক্সে আসে এবং তাকে স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকায় বদলী করা হয়েছে এবং তার স্থলে নতুন টিএইচও হিসেবে বৃহস্পতিবার ডাঃ অভিজিৎ শর্ম্মা কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।
জানা গেছে, বৃহস্পতিবার নতুন টিএইচও ডাঃ অভিজিৎ শর্ম্মার কাছে দায়িত্ব হস্তান্তর করেন বদলীকৃত টিএইচও ডাঃ শেখ শরফ উদ্দিন নাহিদ। বিভিন্ন সূত্রে জানা গেছে স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে নানা অনিয়ম দুর্নীতি ও বিভিন্ন খাতের বরাদ্দের টাকা ভূয়া বিল-ভাউচার তৈরি করে উত্তোলনের ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ডাঃ শেখ শরফ উদ্দিন নাহিদকে স্বাস্থ্য অধিদপ্তর ঢাকায় বদলী করা হয়েছে।






