দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব – শফিউল আলম নাদেল

18
মরহুম রাশেদা হত সোস্যাল ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ফয়জুল হক জুয়েলের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, বর্তমান সরকার অসহায় মানুষের সাহায্যে কাজ করে যাচ্ছে। শীতার্থ মানুষের সেবায় সরকারের পাশাপাশি বিত্তবানদেরকেও নিস্বার্থ ভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমাদের সবাইকে অসহায়, নির্যাতিত ও গরীব মানুষের খোঁজ খবর নিয়ে নৈতিক দায়িত্ব বোধ থেকে তাদের পাশে দাঁড়ানো উচিত।
তিনি ৩১ ডিসেম্বর মঙ্গলবার মরহুম রাশেদা হক স্যোসাল ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ফয়জুল হক জুয়েলের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্যোসাল ওয়েলফেয়ার ট্রাস্টের জিয়াউল হক জিয়ার পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সাবেক সহ সভাপতি এডভোকেট আজিজুর রহমান সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ আজাদ, সাবেক প্রচার সম্পাদক ফয়েজ উদ্দিন পলাশ, সিলেট মহানগর শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন মাসুম, মহানগর যুবলীগ নেতা এহিয়া আহমদ সুমন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য ইমদাদুল হক জাহেদ, সাফায়াত খান তন্ময়, ফুজায়েল আহমদ জনি, কিশোয়ার জাহান সৌরভ, অপু বিশ্বাস, মিঠু পাল, রানা আহমদ, রাইসুল ইসলাম তালাত, বাপ্পু সিংহ, তপন বর্মন, সুয়েব আহমদ শানু, রাবিব মুহতাদি চৌধুরী, মামুন আহমদ, শামসুল হক, পলাশ তালুকদার, সানী আহমদ, মিহির তালুকদার, জহিরুল ইসলাম, সুফেদ বক্স, আব্দুর রাহাত জাবেদ, সিহাব রহমান, মনজয় হোসেন, আব্দুর রহমান, মাহের আহমদ চৌধুরী, শাহীন আহমদ, নাকিব আহমদ, আসিফ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি