মজনু মিয়া
ঐ যে কৃষক কাটছে ধান
গাইছে সুখের গান
কিষাণ বধূ ছুটছে খেতে
হাতে নিয়ে পান।
দাঁড়ায় দাঁড়ায় তামশা দেখে
স্বপ্ন ছবি আঁকে,
ধান বেচে যে গয়না হবে
মনের কোকিল ডাকে।
হাসি হাসি মুখে এসে
পান বাড়িয়ে দেয়,
কৃষক মনে জোয়ার আসে
খোঁজ খবরটাও নেয়।
Kazirbazar.com
