আহমাদ মুস্তাকীম
বৈশাখ মাসে আকাশ কালো
মেঘের ভেলায়
ঝড় তুফানের আশংকা হয়
সাঁজের বেলায়।
সন্ধ্যা হতেই গাঁয়ের মানুষ
বাড়ি ছোটে
মেঘের ভাঁজে চাঁদ হাসি দেয়
রাঙা ঠোঁটে
কাঁচা পাকা আমের দোলা
গাছের ডালে
ফলফলাদি প্রচুর থাকে
গ্রীষ্মকালে।
Kazirbazar.com
