আব্দুল্লাহ আল তুহিন
দুর্বা ঘাসে শিশির কণা
মিঠা রোদে হাসে,
আপন মনে হাসগুলো
পুকুর পারে ভাসে।
উড়ে কত রঙের পাখি
চোখ মেলে দেখি!
প্রজাপতির রঙটা নিয়ে
শীতের ছবি আকি।
আরো দেখি বাগান জুড়ে
গোলাপ ফুল ফোটে!
হাসি খেলে শীতের দিনে
সময় আমার কাটে।
Kazirbazar.com
