সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ আজিজ আর নেই

51

স্টাফ রিপোর্টার :
সিলেট-২ আসনের আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ সদস্য, সাবেক তুখোড় ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমান আর নেই।
রবিবার (১৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নাল্লিলাহি…..রাজিউন)।
তিনি গত কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় সিলেট নগরীর পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
বর্ষীয়ান এই নেতার মৃত্যুর খবর পেয়ে তার নির্বাচনী এলাকা সহ আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। অনেকেই আওয়ামীলীগের নিবেদিত এই নেতাকে শেষ বারের মতো এক নজর দেখতে ছুটে যান তার বাসায়। এ সময় সাবেক এই সংসদ সদস্য ও আওয়ামীলীগের পরীক্ষিত এই নেতার সাথে রাজনীতি ও মুক্তিযুদ্ধ করেছেন তাদের অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।