সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা বাচ্চু চৌধুরীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে সভা

59

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা বাচ্চু চৌধুরী হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল ৫টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) মুক্তিযোদ্ধা শফিকুল হক চৌধুরী বাচ্চু স্মৃতি পরিষদের উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা ইউনিট কমান্ডার হাজী নুরুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধে ট্যাকেরঘাট সাবসেক্টরের কোম্পানী কমান্ডার এস.এন.এম মাহমুদুর রসুল,বালাট সাবস্কেটরের প্লাটুন কমান্ডার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার মুজিবুর রহমান চৌধুরী,বাচ্চু স্মৃতি পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা শফিকুর রহমান চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা গোলাম আকবর চৌধুরী খসরু,মুক্তিযোদ্ধা বাচ্চুর ভ্রাতা আব্দুল মোত্তালেব চৌধুরী সেবুসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা।