খায়রুল আহসান
এক ফোঁটা জল,
সেটাও হতে পারে এক সমুদ্র অতল,
যদি সেটা ঝুলে কোন আঁখির পাতায়
হৃদয় মথিত কোন সূক্ষ্ম ব্যথায়।
কবিতা, স্বপ্ন, গান, ঝর্ণা বহমান,
নিভৃতে বিরহী হৃদয় রোরুদ্যমান,
দিনমান ভাসমান স্মৃতি বয়ে চলে,
সাথে যায় ইতিহাস এক ফোঁটা জলে।
Kazirbazar.com
