ওসমানীনগরে ত্রাণ বিতরণকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ ॥ সিলেটে যা উন্নয়ন করেছি রংপুরেও তা করিনি

65

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ এমপি বলেছেন, আমি বিগত দিনে osmaninagr pic (arshad)-0707-17যে ভাবে দেশ পরিচালনা করেছি পরবর্তী কোনো সরকার সেভাবে দেশ পরিচালনা করতে পারেননি। তিনি বলেন, সিলেট আমার দ্বিতীয় বাড়ী তাই বার-বার সিলেটের মানুষের টানে এখানে আসি।  জাতীয় পার্টি সব সময়ই মানুষকে ভাত দেয়ার রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামীলীগ কিংবা বিএনপির আমলে মানুষ শান্তিতে নেই। নিত্যদিন খুন, গুম, ধর্ষণ সহ দেশে নানা অপরাধ কর্মকান্ড সংঘটিত হচ্ছে। শুক্রবার ওসমানীনগর উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর টুলপ্লাজা এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ উপলক্ষে ওসমানীনগর জাতীয় পার্টি আয়োজিত এক জন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরশাদ আরো বলেন, আমরা আজ যে স্থানটিতে মিটিং করছি ঠিক তার পাশেই রয়েছে শেরপুর সেতু। এই শেরপুর সেতু আমার সরকারের আমলে তৈরী করা হয়েছে। বিগত দিনে আমি সিলেটে যা উন্নয়ন করেছি তা রংপুরে করিনি উল্লেখ করে তিনি বলেন, আমি রংপুরের মানুষ হয়েও সিলেটের মানুষের সুখ-দু:খের অংশীদার হতে আপনাদের পাশে এসেছি। এই ওসমানীনগর এবং ওসমানী একই সুতোয় গাঁথা। কর্ণেল এমএ জি আতাউল গনি ওসমানীকে আমি মনেপ্রানে ভালবাসতাম ও তাকে পিতার মত শ্রদ্ধা করতাম বলেই আমার সরকারের আমলে সিলেটে ব্যাপক উন্নয়ন হয়েছে। সিলেটের বিমান বন্দর, সরকারী হাসপাতাল সহ শিক্ষা প্রতিষ্ঠান আমি ওসমানীর নামে নামকরণ করেছি। মানুষ এখন নিজেদেরকে নিয়ে ব্যস্ত উল্লেখ করে এরশাদ আরো  বলেন, দেশে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে কারো কিছু যায় আসে না। কিন্তু আমি মানুষের কষ্ট দেখে ঘরে বসে থাকতে পারি না। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সহ দেশের সাধারণ মানুষের জন্য আমার মন কাদে। দেশের মানুষ আজ  ভাল নেই, তাদের মধ্যে শুধুই হাহাকার। গতকাল শুক্রবার সকাল ১১টা ৪৫ মিনিটে হেলিকপ্টার যোগে অবতরণ করে সভা মঞ্চে উঠেন। অবতরনের পূর্বে হেলিকপ্টার দিয়ে তিনি বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন। ১২টা ২০ মিনিটে তিনি বক্তব্য শুরু করে ৫ মিনিট বক্তৃতা করেন। বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার এমপি বলেন, পল্লীবন্ধু এরশাদ অতীতে যেমন আপনাদের পাশে ছিলেন, এখনো তেমনি পাশে আছেন। সেই ৮৮ সালের বন্যায় ও আপনাদের সুখ-দু:খের ভাগিদার তিনি ছুটে এসেছিলেন। দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতিতে মানুষ আজ দিশেহারা। জাতীয় পার্টির সরকারের আমলের মানুষ কম দামে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পেয়েছে। কিন্তু পরবর্তী সরকারগুলো মানুষকে ভাতে মারছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, শুনিল শুভ রায়, মেজর অব: খালেদ আক্তার, জিয়া উদ্দিন বাবলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব সিলেট-২ আসনের এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এমপি, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মুনিম চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য পীর ফজলুর রহমান এমপি। ওসমানীনগর উপজেলা জাপার সভাপতি সুফি মাহমুদের সভাপতিত্বে ও সিলেট জেলা পরিষদের সদস্য ওসমানীনগর উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক আশিক মিয়া পরিচালনায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক  আব্দুল্লাহ সিদ্দিকী, সিলেট জেলা জাপার যুগ্ন সম্পাদক জাহাঙ্গির আলম খান, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ময়নূল হক চৌধুরী, সাদিপুর ইউপি চেয়ারম্যান ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রব প্রমুখ।