রোটারী সেন্ট্রালের ডায়াবেটিস সচেতনতা অনুষ্ঠানে ডা. ললিত মোহন নাথ ॥ সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ভয়াবহতা প্রতিরোধ করা সম্ভব

51

সিলেট ডায়াবেটিস হাসপাতালের রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার ডা. ললিত মোহন নাথ বলেছেন, সচেতনতা Rotary Diabetis Awareness Picসৃষ্টির মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। আমাদের খাদ্যাভাস পরিবর্তনের করে সঠিক নিয়মে খাবার গ্রহণ করা উচিত। অনেক সময় খাদ্যাভাসের কারণেই ডায়াবেটিস কঠিন এবং মারাত্মক রূপ ধারণ করে থাকে। শারীরিক চর্চার মাধ্যমে ডায়াবেটিস রোগীরা এই রোগকে নিয়ন্ত্রণ করতে পারেন। তিনি আরো বলেন, ডায়াবেটিস হলে ভয় পাওয়ার কোন কারণ নেই বরং নিজেদের মধ্যে সচেতনতা গড়ে তোলতে হবে এবং এই রোগ নিয়ন্ত্রনে সর্বোত্তম নিয়মকানুন মেনে চলা উচিত। ডায়াবেটিস সচেতনতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
নগরীর তালতলাস্থ একটি হোটেলের কণ্ফারেন্স হলে গতকাল সন্ধ্যায় রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল এর প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আব্দুল মুকিত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রোটারিয়ান ক্লাব সেক্রেটারী রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. রুহুল আলম আরএফএএম, রোটারিয়ান ড. এম শহিদুল ইসলাম এডভোকেট, রোটারিয়ান পিপি মো. মুহিবুর রহমান আরএফএসএম, রোটারিয়ান পিপি মো. সিদ্দিকুর রহমান পিএইচএফ, রোটারিয়ান পিপি আব্দুল খালিক, রোটারিয়ান পিপি আফসর উদ্দিন পিএইচএফ, রোটারিয়ান পিপি মো. এমদাদ হোসাইন, রোটারিয়ান পিএজি সৈয়দ সুজাত আলী, রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, রোটারিয়ান পিপি মো. আবুল বাসার পিএইচএফ, রোটারিয়ান পিপি মো. তৈয়বুর রহমান আরএফএসএম, রোটারিয়ান পিপি নাঈম বক্্র পিএইচএফ, রোটারিয়ান পিপি মো. নজরুল ইসলাম পিএইচএফ, রোটারিয়ান এম.এ রহিম, রোটারিয়ান শেখ ফরিদ আহমদ আরএফএসএম, রোটারিয়ান আফছর উদ্দিন পিএইচএফ এমডি, রোটারিয়ান নেহাল মো. হাসনাইন, রোটারিয়ান মনসুর আহমদ পিএইচএফ, রোটারিয়ান তাজুল ইসলাম হাসান, রোটারিয়ান মো. আলী হোসাইন, রোটারিয়ান বিকাশ কান্তি দাশ, রোটারিয়ান আহমদ রশীদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি