শমসের মুবিন ৫ দিনের রিমান্ডে

42

1420798216_49587_0কাজিরবাজার ডেস্ক :
শাহবাগ থানায় দায়ের করা আওয়ামী লীগের সাংসদ ছবি বিশ্বাসকে হত্যা চেষ্টা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার শমসের মুবিনকে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে শাহবাগ থানা পুলিশ। শুনানি শেষে বিচারক শমসের মুবিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল রাতে বিএনপির এই ভাইস চেয়ারম্যানকে বনানী থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। তাকে আওয়ামী লীগের সাংসদ ছবি বিশ্বাসকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয়।