স্টাফ রিপোর্টার :
মেজরটিলায় গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত যুবকের নাম- জাবের আহমদ (৩২)। সে বিয়ানিবাজার থানার দেওলগ্রামের ওবায়দুল হকের পুত্র। বর্তমানে সে নগরীর মেজরটিলার সৈয়দপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার সকাল ৬ টার দিকে পরিবারের অজান্তেঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন দরজায় কড়া নেড়ে সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে শাগপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। গতকাল দুপুরে পুলিশ ময়না তদন্ত শেষে নিহতের লাশ তার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় নিহতের ভাই জাকিরিয়া আহমদ বাদি হয়ে শাহপরান থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। নং- ১ (০২-০১-১৫)। তবে সে কি কারণে আত্মহত্যা করেছে পরিবারের কেউ বলতে পারেনি।
এ বিষয়ে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াক হোসেন বলেন, জাবের আত্মহত্যা করেছে। লাশ সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে সে কি কারণে আত্মহত্যা করেছে সেটা এখনও জানা যায়নি।





