ওসমানীনগরে গাছের সাথে বাসের ধাক্কায় আহত ৪

40

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
সিলেট- ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কায় চালকসহ ৪ ব্যক্তি আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার  চকের বাজার নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের ওসমানীনগর অংশের চকের বাজারে পেট্রোল পাম্পের পাশে  নিয়ন্ত্রণ হারিয়ে নং বাস (সিলেট জ-১১-০৬২৮) গাছের সাথে বাসের ধাক্কায় ৪ ব্যক্তি আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় পুলিশ ও ফায়ার ষ্টেশনের কর্মীদের সহায়তায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে তাজপুরের আজেফর আলী (৫৭) ছাড়া কারো পরিচয় পাওয়া যায়নি। এর মধ্যে গাড়ির চালকও রয়েছে। ওসমানীনগর থানার এস আই্ প্রভাকর জানান, স্থানীয় পুলিশ ও ফায়ার ষ্টেশনের কর্মীদের সহায়তায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।