শ্রীমঙ্গলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

17

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া গ্যাস কুপ এলাকার ঢাকা সিলেট রেল লাইনের পাশে অজ্ঞাত (১৮) এক তরুণ যুবকের লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল জিআরপি পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া নামক স্থানে রেল লাইনের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। পরে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা গেছে, শুক্রবার দুপুরে স্থানীয়রা রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে বন বিভাগ ও পুলিশকে খবর দেয়। পরে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক দীপক সরকার জানান, মাগুরছড়া এলাকায় রেললাইনের পাশে ১৮ বছরের এক তরুণ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণের জন্য প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, নিহতের মাথায় বড় আঘাতের চিহৃ রয়েছে। পরণে পাঞ্জাবি ও প্যান্ট রয়েছে। তিনি মনে করেন, হত্যা না আতœহত্যা কিছু বুঝা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলমান আছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হয়তো মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।