আগামি ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার।
প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১ অক্টোবর সকাল এগারোটায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে একটি বর্ণাঢ্য র?্যালি নগরের বন্দর বাজার প্রদক্ষিণ করে করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হবে। পরে সকাল সাড়ে এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ওইদিন জেলা প্রশাসন প্রাঙ্গণে প্রবীণদের জন্য মেডিকেল ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি





