ছাতকে আ.লীগ নেতা গ্রেফতার

11

ছাতক প্রতিনিধি

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার রাতে ভাঁতগাও ইউনিয়নের খুঞ্জনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি, উপজেলার ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও খুঞ্জনপুর গ্রামের
ময়না মিয়ার পুত্র আব্দুল আজিজ (৪৬)।
গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ সিকান্দর আলী, এসআই আব্দুল লতিফ, এএসআই মঞ্জুর আহমদ, এএসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে থানার মামলা নং-১৫, তাং-১০.০২. ২০২৫ খ্রি, ধারা-ঞযব ঝঢ়বপরধষ চড়বিৎং অপঃ, ১৯৭৪ ঝবপঃরড়হ ১৫ (৩)/ ২৫উ মামলার সন্দিগ্ধ আসামি আব্দুল আজিজকে গ্রেফতার করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।