সাজাপ্রাপ্ত নারী পলাতক আসামী গ্রেফতার

10

স্টাফ রিপোর্টার

নগরীর আলুরতল এলাকা থেকে সাজাপ্রাপ্ত ফাতেমা বেগম নামের এক নারী পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাত ৯টার দিকে শাহপরাণ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফাতেমা বেগম নগরীর আলুরতল এলাকার জামাল হোসেনের স্ত্রী। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ফাতেমা বেগম সাজাপ্রাপ্ত আসামী। দক্ষিণ সুরমা ও কোতোয়ালী থানার দুটি মামলায় তার ৬ মাস করে সাজা হয়েছে। এছাড়া শাহপরাণ থানার একটি মামলায় তিনি গ্রেফতারি পরোয়ানাভ’ক্ত আসামী ছিলেন। মামলায় সাজা হওয়ার পর থেকে ফাতেমা বেগম গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াছিলেন।